× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:১০ পিএম

পতাকা বৈঠক শেষে বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:১০ পিএম

সীমান্তের এপারে বিএসএফের এক সদস্যকে আটক করে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

সীমান্তের এপারে বিএসএফের এক সদস্যকে আটক করে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের কনস্টেবল বেদ প্রকাশ কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল ভোর ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায়।

রোববার বিকেল সাড়ে তিনটায় তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন উপস্থিত ছিলেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর আশ্বাস দেয়। এ ছাড়া সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি চালানো না করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন জানান, কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্য ভুলবশত সীমান্ত অতিক্রম করেছেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। পরে জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামসহ ওই বিএসএফ সদস্যকে ভারতের হাতে হস্তান্তর করা হয়।

Link copied!