× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:১৪ পিএম

রেলপথ অবরোধ করল বিএনপির নেতাকর্মীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:১৪ পিএম

বিএনপির নেতাকর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে বসে-শুয়ে রেললাইন অবরোধ করেন। ছবি : সংগৃহীত

বিএনপির নেতাকর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে বসে-শুয়ে রেললাইন অবরোধ করেন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লালমনিরহাট রেলস্টেশনে বিএনপির নেতাকর্মীরা  ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ও শুয়ে রেললাইন অবরোধ করেন।

অবরোধকারীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেন বরাদ্দের আবেদন করা হয়। তবে দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতেই রেল কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি নেতারা।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, ‘আমরা টিকিটের বিনিময়ে বৈধভাবে বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু তিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

লালমনিরহাট রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ডিআরএম স্যার বর্তমানে পরিদর্শন কাজে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!