× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪৩ পিএম

খুঁড়িয়ে চলছে সমাজসেবা অফিসের কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদ শূন্য এবং জনবল সংকট থাকায় ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে দু’দিন অফিস করায় নিয়মিত সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা সমাজসেবা অফিসের কার্যক্রম।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সমাজসেবা কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য। একজন সহকারী সমাজসেবা কর্মকর্তা থাকার কথা থাকলেও নেই উচ্চমানের সহকারী। কারিগরি প্রশিক্ষক থাকার কথা থাকলেও একজনও নেই। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা সমাজসেবার কার্যক্রম।

 

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক বদলীর পর সমাজসেবা অফিসারের পদটি শূন্য হয়। পরে ওই শূন্য পদে দীর্ঘদিন সুনামের সঙ্গে অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার সুকান্ত সরকার।

তিনি চলে যাওয়ার পর আবারও সমাজসেবা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জাহাঙ্গীর আলম। দায়িত্ব গ্রহণের পর গত ২২ সেপ্টেম্বর ডাক্তারের স্বাক্ষরকৃত ৮টি ইউনিয়নের বেশ কিছু প্রতিবন্ধীর আবেদন বাতিল করেন। এ ছাড়া প্রতিবন্ধী জরিপ কার্যক্রম চলাকালীন সময়ে প্রতিবন্ধী এক ব্যক্তির সঙ্গে অশালীন আচরণসহ কাগজপত্র টেবিল থেকে ছুড়ে ফেলেন ওই কর্মকর্তা।

ওই আচরণের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সোনারহাট স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী হরিমাধব রায়। অভিযোগের পরও আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় অফিসের কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে।

জনবল সংকটের কারণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম যথাসময়ে বাস্তবায়ন করতে হিমশিম খাচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ সরকারের নানা সেবায় ভুক্তভোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, ‘শুধু কালীগঞ্জ উপজেলায় নয়, জেলার আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রামে কর্মকর্তার পদ শূন্য রয়েছে। তবে কালীগঞ্জে যে অফিসার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন তাকে সপ্তাহে তিন দিন অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছি। আশা করি, অচিরেই সমস্যার সমাধান হবে।’

Link copied!