× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:০৬ পিএম

পুলিশকে ধাক্কা দিয়ে আসামি চম্পট, পুনরায় গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:০৬ পিএম

আসামি মনিরুল ইসলাম পুনরায় গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

আসামি মনিরুল ইসলাম পুনরায় গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে সজোরে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে (৩০) পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নে পালানোর ঘটনার পর রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে একটি জঙ্গল থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মনিরুলকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঘটে বিপত্তি। সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানকে হঠাৎ সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন মনিরুল এবং হাতকড়া পরা অবস্থাতেই তিনি দৌড়ে পালিয়ে যান।

পুলিশের হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আসামিকে ধরতে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক দল। তল্লাশি শেষে আজ ভোররাতে একই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আবারও আটক করতে সক্ষম হয় পুলিশ।

আসামি পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত এসআই মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চরম বিরক্তি প্রকাশ করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এখন এসব বিষয়ে কথা বলার সময় আমার নেই বলে ফোন কেটে দেন।

হাতীবান্ধা থানার ওসি মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি মনিরুলকে ধরতে রাতভর চিরুনি অভিযান চালিয়ে পুলিশ সফল হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই চুরির মামলা ছিল। এখন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার অভিযোগে আরও একটি নতুন মামলা দায়ের করা হবে। দুটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে। 

এ ছাড়াও আসামি পলায়নের ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কোনো কর্তব্যে অবহেলা ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!