× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১২:০১ পিএম

যৌথ বাহিনীর অভিযানে ৪০টি ককটেল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১২:০১ পিএম

ককটেল ও বিপুলসংখ্যক ঢাল উদ্ধার। ছবি : সংগৃহীত

ককটেল ও বিপুলসংখ্যক ঢাল উদ্ধার। ছবি : সংগৃহীত

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল ও বিপুলসংখ্যক ঢাল-সরকিসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির কাছে বালুর মাঠের ঝোপঝাড় থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাসদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুরও ব্যবহার করা হয়।

মেজর রেজোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি সরকি, ৩টি রামদা, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!