× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৪৯ পিএম

শিবচরে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা স্পষ্ট করে জানায়, ‘শিবচরের মাটিতে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দেওয়া হবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শিবচর ৭১ সড়ক কলেজ মোড় থেকে শুরু হয়ে শিবচর থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। অথচ তার আগেই শিবচরে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়েছে—যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে চরম বেইমানি।

সমাবেশে বক্তারা প্রশাসনের উদ্দেশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিবচরে আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসন কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ চলাকালে ছাত্ররা ‘আবু সাঈদ, মীর মুগ্ধ, ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেব না’, ‘শিবচরের মাটিতে পুনর্বাসন নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে অবিলম্বে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতারা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!