ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের ৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ৪ হাজার ১৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাহান্দার আলী মিয়া। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহান পেয়েছেন ২ হাজার ১০০ ভোট।
বিস্তারিত ফলাফল নিচে দেওয়া হলো:
মোট কেন্দ্র: ১৪৫টি
মোট কেন্দ্র গণনা (স্থানীয় সূত্র): ০৭ টি
জাহান্দার আলী মিয়া (ধানের শীষ): ৪১৬০
মিল্টন বৈদ্য (কলস): ৯১১
আলী আহমদ চৌধুরী (হাতপাখা): ৮৫৩
আব্দুস সোবাহান (রিকশা): ২১০০


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন