মাদারীপুরের রাজৈরে নিজ বাড়ির উঠানের একটি গাছের মগডালে ঝুলছিল মাইক্রোচালক আরিফের মরদেহ। পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে দাবি পরিবার ও এলাকাবাসীর।
শনিবার (২৮ মার্চ) পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রোচালক আরিফ শেখ (৩০)।
পরিবারের লেকজন সকালে ঘুম থেকে ওঠে দেখতে পায় গাছের মগডালে ঝুলছে আরিফের মরদেহ। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছের মগডাল থেকে মরদেহ নামানো হয়।
আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করে। পরে আরেকটি বিয়ে করে কনা বেগম নামে একজনকে। এতে আমার মা এই সংসার ছেড়ে চলে যায়। ফলে আমি কার কাছে থাকব, এ নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এর জেরে এই ঘটনা ঘটেছে।
রাজৈর থানার ওসি তদন্ত কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা চলমান।


