× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৩৫ পিএম

বসতবাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ১

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে নুরে আলম সরদার (৪০) নামে এক যুবকের বসতবাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে একজন আহত হন।

আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বজন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরদৌলতখান এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের নুরুল হক সরদারের ছেলে নুরে আলম সরদারের সঙ্গে একই এলাকার মোনাব্বার খানের পূর্ব শত্রুতা চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার রাতে মোনাব্বার খানের নেতৃত্বে হানিফ খান, মোস্তফা খান ও জালাল খানসহ ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলম সরদারের বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালায়। হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে নুরে আলম সরদারের ওপর ককটেল নিক্ষেপ করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় আবদুল খালেক সরদার বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত নুরে আলম সরদার বলেন, ‘বিনা কারণে মোনাব্বার খান ও তার লোকজন আমার বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করেছে। আমার ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে মোনাব্বার খানকে এলাকায় পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!