× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৪৮ পিএম

কালকিনিতে ইউপি চেয়ারম্যানের গোয়াল ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৪৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহবুবুর রহমান মুরাদ সরদারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ রোববার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যানের চাচাতো ভাই আবুবক্কারের গোয়াল ঘরে কেবা-কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে মুহূর্তের মধ্যে ওই চেয়ারম্যানের গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিক আবুবক্কারের ও ওই চেয়ারম্যানের ৪ টি গরু এবং তাদের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন।  এ ব্যাপারে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, অগ্নিসংযোগের কারনে আমার এবং আমার চাচাতো ভাইয়ের দুটি গোয়ালঘর ও চারটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!