× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কালকিনিতে আ.লীগ নেতা দুলাল গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুলাল সরদার (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুলাল সরদার ওরফে দুলাল উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে। তিনি কালাই সরদারের চর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালাই সরদারের চর এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী দুলাল সরদার দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাহ হোসেন জানান, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুলাল সরদারকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

Link copied!