× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৫০ এএম

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বৈছাআর ২ নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৫০ এএম

গ্রেপ্তার নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)। ছবি: সংগৃহীত

গ্রেপ্তার নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জুট মিলে চাকরি করেন। গত ৫ জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে তিনি নামলে চার যুবক তাকে তুলে নিয়ে যায়।

ওই নারীর অভিযোগ, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন নামে চার যুবক তাকে ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

ওসি আশরাফুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৈছাআর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, গত বছরের এপ্রিলে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কয়েক দিনের মধ্যেই ওই কমিটি বিলুপ্ত করা হয়। আট মাস ধরে সেখানে আর কোনো উপজেলা কমিটি কার্যকর নেই বলে দাবি করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!