× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:১৯ এএম

মাগুরায় ৩০ বছর পর জয়ী হলেন বিএনপির মনোয়ার

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:১৯ এএম

মনোয়ার হোসেন খান। ছবি : রূপালী বাংলাদেশ

মনোয়ার হোসেন খান। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে কোনো বিএনপি প্রার্থী বিজয়ী হলেন, তাও আবার বিশাল ব্যবধানে।

সংসদীয় আসন ৯১, মাগুরা-১ আসনে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এম এ মতিন (জাতীয় পার্টি)। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী মজিদ উল হক সংসদ সদস্য নির্বাচিত হন।

এর পর থেকে ধারাবাহিকভাবে আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাগুরা-১ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আব্দুল মতিনের মধ্যে।

বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮৩,৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮,০৩৬ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম (হাতপাখা) ১৩,৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা (লাঙ্গল) ১,৭২৫ ভোট, শম্পা বসু (মই) ১,১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন (ডাব) ৮০৬ ভোট এবং মো. খলিলুর রহমান (ট্রাক) ২৮৬ ভোট পেয়েছেন।

আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা-১ আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছেন। আমি সকলকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলব, ইনশাআল্লাহ।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ১২৯ জন এবং নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ১১৬ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!