× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:১৯ পিএম

মানিকগঞ্জে সাবেক এমপিসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:১৯ পিএম

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

এর আগে, মানিকগঞ্জের তিনটি আসনে বিএনপির চার বিদ্রোহী প্রার্থীসহ মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে তিন আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী ও জনতা দলের প্রার্থী মো. শাহজাহান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান নোমান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আব্দুল হক মোল্লা এবং জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া ভোটার তালিকা থেকে ১ শতাংশ ভোটারের তথ্য দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করে অসত্য পাওয়া যাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এ ছাড়া জনতা দলের প্রার্থী মো. শাহজাহান খান ও এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়। জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির এস এ জিন্নাহ কবীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াস হুসাইন, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির দিলীপ কুমার দাশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম। 

মানিকগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী রয়েছেন বিএনপির মঈনুল ইসলাম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাদ্দিস মুহাম্মদ সালাহ উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী।

মানিকগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির আফরোজা খানম রিতা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহা. দেলওয়ার হোসাইন, বাংলাদেশ জাসদের মো. শাহজাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর, জাতীয় পার্টির (জেপি) মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির আবুল বাশার বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুদ্দিন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, এর মধ্যে ২৭ জন মনোনয়নপত্র জমা দেন।

Link copied!