× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:১১ পিএম

মানিকগঞ্জে বিদ্যুতের তারে আগুন, নারীসহ একই পরিবারের দগ্ধ ৪

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:১১ পিএম

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় একটি টিনসেট বাড়িতে বিদ্যুতের তারের পর্দার কাপড়ে আগুন লেগে নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনা ঘটার প্রায় ৫ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়ারা বেগম (৫৫), তাদের ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

হাসপাতালে নিয়ে আসা মো. মাসুম বিশ্বাস জানান, দুপুরের দিকে তার মা এবং ছোট ভাই ঘরে ছিলেন। এ সময় বিদ্যুতের তার থেকে হঠাৎ জ্বালানির পর্দায় আগুন লেগে এক পর্যায়ে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে তার বাবা বাইরে থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন।

তিনি আরও বলেন, আমি তাদের উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হই। প্রথমে আমার মা, বাবা এবং ভাইকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে পরিবারের চারজনকে এখানে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।

Link copied!