× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১০ এএম

দেহ ব্যবসার আড়ালে হানি ট্র্যাপ চক্র, আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে দেহ ব্যবসার আড়ালে সক্রিয় একটি হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে পৌরসভার উত্তর সেওতা এলাকার একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামের মৃত খলিলুর রহমান ভূঁইয়ার ছেলে সদর উদ্দিন ভূঁইয়া (৪৪), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিরীন বেগম (২৮) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাবুপাড়া (রেলওয়ে কলোনি) গ্রামের সাথী বেগম (৩০)।

এছাড়া হানি ট্র্যাপের শিকার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হক ঘটনার সাক্ষ্য দেওয়ায় তাকে এবং সাথী বেগমের মেয়েকে (ঘটনার সঙ্গে জড়িত না থাকায়) ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন মালিক সদর উদ্দিন ভূঁইয়া দেহ ব্যবসায়ী সাথী বেগমকে একটি ফ্ল্যাট ভাড়া দেন। ওই ফ্ল্যাটে কয়েক মাস ধরে সাথী বেগম ও শিরীন বেগম দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ভবন মালিক বিষয়টি জানতেন এবং তিনিই তাদের আশ্রয়-প্রশ্রয় দিতেন বলে স্থানীয়দের অভিযোগ।

ঘটনার দিন আব্দুল হক নামের এক ব্যক্তির সঙ্গে ওই ফ্ল্যাটে দেহ ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়ির মালিক সদর উদ্দিন সেখানে গিয়ে আব্দুল হককে মারধর করেন এবং তার মোবাইল ফোন জব্দ করে আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।

পরে তাকে ছেড়ে দেওয়ার শর্তে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী আব্দুল হক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং তিনজনকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দেহ ব্যবসা ও হানি ট্র্যাপ চক্রের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!