× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:১৩ এএম

মৌলভীবাজারের চারটি আসনে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:১৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ৩১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র জমা প্রদান করেন।

এর মধ্যে মৌলভীবাজার-১ আসনে ৭ জন, মৌলভীবাজার-২ আসনে ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মৌলভীবাজার-১ আসন: জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। এ আসনে রয়েছে বড়লেখা পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন প্রার্থী। তাঁরা হলেন— খেলাফত মজলিস মনোনীত প্রার্থী লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আব্দুন নূর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ।

মৌলভীবাজার-২ আসন: জেলার কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনে রয়েছে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন প্রার্থী।

তাঁরা হলেন— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী।

মৌলভীবাজার-৩ আসন: জেলার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে রয়েছে মৌলভীবাজার পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন প্রার্থী।

তাঁরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. নাসের রহমান, স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমদ বিলাল এবং ইসলামি ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইলিয়াস।

মৌলভীবাজার-৪ আসন: জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন (শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন প্রার্থী।

তাঁরা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জারিফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব।

রূপালী বাংলাদেশ

Link copied!