× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৩২ পিএম

এনসিপির পথসভায় নাহিদ ইসলাম ও সজীব ভূঁইয়া

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৩২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন এবং দীর্ঘ ১৭ বছর পর জনগণ ওই দিন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় আসিফ মাহমুদ ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন আপনারা উৎসবের মতো নতুন জামা-কাপড় পরে ভোট দিতে যাবেন।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘চা শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১০০ টাকা করার দাবি তুলেছি আমরা। আমরা নির্বাচিত হলে আপনাদের এই মজুরি বৃদ্ধি করব।’

নির্বাচনি পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি দল হিংস্র থেকে হিংস্রতর হচ্ছে। তাদের বলতে চাই, এবার ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে—আর কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব। তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যদি ঘুষ ছাড়া, মামা-চাচা ছাড়া চাকরি পেতে চান, তবে আপনাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!