× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৫৩ এএম

মৌলভীবাজারে জামায়াতকর্মীর খামারে অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতির দাবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৫৩ এএম

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া খামার। ছবি : রূপালী বাংলাদেশ

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া খামার। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে জামায়াতের এক কর্মীর গবাদিপশুর খামারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিপুলসংখ্যক গবাদিপশু, হাঁস ও ভেড়া পুড়ে মারা গেছে। খামার মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শবেবরাত উপলক্ষে সন্ধ্যায় খামারে থাকা গরু, হাঁস ও ভেড়াকে খাবার দিয়ে কর্মীরা চলে যান। রাত সাড়ে ৯টার দিকে পাশের গ্রামের কয়েকজন বাসিন্দা খামারে আগুন জ্বলতে দেখে মালিকপক্ষকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে খামারে থাকা প্রায় ৫০টি গরুর মধ্যে ১৩টিকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি গরুগুলো আগুনে পুড়ে মারা যায়। এ ছাড়া প্রায় ৫০০টি হাঁস ও ১০টি ভেড়াও আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।

খামার মালিক ওসমান গনি বলেন, এশার নামাজ শেষে খবর পেয়ে খামারে এসে আগুন জ্বলতে দেখি। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই সব পুড়ে যায়। তার খামারে ৫০টি গরু, প্রায় ৫০০টি হাঁস, ১০টি ভেড়া ও ১৫–২০টি মুরগি ছিল বলে তিনি জানান।

তিনি অভিযোগ করেন, তিনি জামায়াতের কর্মী হওয়ায় এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, আগুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ওসমান গনির বাবা অভিযোগ করে বলেন, কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!