× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:১০ পিএম

নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:১০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে মৌলভীবাজার-১ আসনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা এসেছে। গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুন নুর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি সমর্থনের ঘোষণা দেন।

বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে গৃহীত রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রার্থীতা প্রত্যাহারের আগ পর্যন্ত তিনি নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি এলাকায় সক্রিয় প্রচারণা চালিয়ে আসছিলেন। সংবাদ সম্মেলনে আব্দুন নুর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পরিবর্তনের যে প্রত্যাশা সাধারণ মানুষ প্রকাশ করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

তবে নির্বাচনি মাঠ ছাড়ার পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। আব্দুন নুর অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। এমনকি তার বাড়ির ভোটকেন্দ্র দখলের হুমকিও প্রকাশ্যে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব হুমকির কারণে তিনি যে কোনো সময় লক্ষ্যভিত্তিক সহিংসতার শিকার হতে পারেন। তবে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই তরুণ রাজনৈতিক নেতা।

রূপালী বাংলাদেশ

Link copied!