× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:১৬ পিএম

মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরশহরের জেলা পরিষদ অডিটরিয়ামে ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে টেকসই সড়ক উন্নয়ন, নদী-খাল পুনঃখনন, যানজট ও জলাবদ্ধতা নিরসন, শতভাগ বিদ্যুতায়ন এবং শহর আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা খাতে নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু ও বৃত্তির ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতে হাসপাতাল আধুনিকায়ন ও ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

ইশতেহারে চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা, কৃষকদের জন্য স্বল্পসুদে ঋণ, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন জোন স্থাপন এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!