× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৪১ পিএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৪১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্মিলিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) পরিচালিত অভিযানে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডার-এ জিলাপিতে হাইড্রো কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নুর ফুডস রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমীন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক বিনয় সিংহ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!