× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:১৬ পিএম

মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাস চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!