× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৬:৩২ পিএম

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করতে হাইড্রোলিক টুলভ্যান ঘটনাস্থলে নেওয়া হচ্ছে।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত বগিটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!