× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩২ এএম

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩২ এএম

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের পুরাতন দরবেশপুর এলাকায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফ সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- সিংহাটি গ্রামের কামাল উদ্দিনের ছেলে হোসাইন (১৬), মোমিনপুর গ্রামের শ্রী রঞ্জিত পাত্রের ছেলে ইন্দ্রজিৎ (২৬) এবং গহরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সাজু (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মোটরসাইকেলে আরাফ ও হোসাইন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর মোটরসাইকেলে ছিলেন সাজু ও ইন্দ্রজিৎ, তারা চুয়াডাঙ্গা থেকে বারাদির দিকে আসছিলেন। পথিমধ্যে পুরাতন দরবেশপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের মধ্যে সাজু ও ইন্দ্রজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!