মেহেরপুরে তসলিমা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম।
নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার বরকতুল্লাহর মেয়ে।পরিবারের দাবি, জমি জায়গা সংক্রান্ত জেরে তসলিমা খাতুনকে হত্যা করেছে তার ভাই ও ভাইয়ের ছেলেরা।
মেহেরপুর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, দীর্ঘদিন ধরে আপন ভাই ও ভাইয়ের ছেলেদের সাথে জমি জায়গা সংক্রান্ত জেরে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে কথা কাটাকাটি চলছিল।
বুধবার (২৫ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিল তসলিমা খাতুন। পরে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চাঁদবিল ডোবায় মরদেহ দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন