× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:০৪ পিএম

মুন্সীগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে দাখিল করা ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লা, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী।

রিটার্নিং কর্মকর্তা জানান, শেখ মো. কামাল হোসেন ও আনিস মোল্লার মনোনয়নপত্রে তথ্যের গরমিল পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের তথ্যের অসংগতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া মামলা-সংক্রান্ত তথ্যের গরমিল থাকায় মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, যাচাই-বাছাই শেষে বিএনপির মো. কামরুজ্জামান (রতন), ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির এ এফ এম আরিফ উজ্জামান দিদার, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

Link copied!