× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৫৬ এএম

কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৫৬ এএম

জব্দকৃত জাটকা। ছবি : রূপালী বাংলাদেশ

জব্দকৃত জাটকা। ছবি : রূপালী বাংলাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মুন্সীগঞ্জের গজারিয়া ও চাঁদপুরে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাটকা জব্দ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন গজারিয়ার একটি বিশেষ দল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর–বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, একই দিন রাত ২টার দিকে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক দুটি লঞ্চ তল্লাশি করে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের ৭ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় লঞ্চের মাস্টার ও সুপারভাইজরের কাছ থেকে মুচলেকা নিয়ে লঞ্চ দুটি ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত সব জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাটকা আহরণ বন্ধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!