ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত স্বাধীনের অপারেশন সম্পন্ন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১১:১২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত স্বাধীনের (২৫) দ্বিতীয় দফা অপারেশন বুধবার (১৪ জানুয়ারি) সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর বিকেলে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি স্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন স্বাধীন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে ১০ ডিসেম্বর তার প্রথম দফা অপারেশন সম্পন্ন করা হয়।

স্বাধীনের বড় ভাই মো. শান্ত ইসলাম জানান, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকের পরামর্শে প্রথমে ডান হাতে অপারেশন করা হয়। আজ রাত ১০টায় ঢাকা পঙ্গু হাসপাতালে তার বাম হাতে দ্বিতীয় দফা অপারেশন করা হবে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে।