× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৩০ পিএম

প্রচারের শেষ দিনে পা ভাংলেন সিপিবি প্রার্থী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ‘কাস্তে প্রতীক’-এর প্রার্থী শেখ মো. কামাল হোসেন নির্বাচনি প্রচারের শেষ দিনে দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় তার ডান পা ভেঙে গেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রার্থী শেখ মো. কামাল হোসেন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে লেখেন, নির্বাচনি প্রচার শেষে হোসেন্দি বাজারের একটি দোকান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। এতে তার ডান পা গুরুতর জখম হয়। দুর্ঘটনার পরপরই তিনি চিকিৎসকের পরামর্শের জন্য নারায়ণগঞ্জের ম্যাডিনোভা বেসরকারি হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার দুপুরে নিশ্চিত করা হন যে, তার পা ভেঙে গেছে।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মুন্সীগঞ্জ-৩ আসনের সকল ভোটারের কাছে দোয়া কামনা করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!