× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০১ এএম

মুন্সিগঞ্জের তিন আসনেই ধানের শীষের জয়

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০১ এএম

জয়ী প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

জয়ী প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আব্দুল্লাহ।

তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

মুন্সিগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.কামরুজ্জামান। তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী ফুটবল প্রতীকের প্রার্থী মো.মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এ আসনে জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী নুর হোসাইন নুরানী পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।

রূপালী বাংলাদেশ

Link copied!