মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রমসংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা লাগিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার দৃশ্য দেখা যায়, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এনসিপি নেতাকর্মীরা।
এ ব্যাপারে সিরাজদিখান থানা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ বলেন, ‘গতকাল এই আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়। খবর পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে আমরা থানা পুলিশের সঙ্গে বসি। ওসি জানিয়েছেন, এটি একটি সাধারণ ঘটনা। চোরের মতো এসে আওয়ামী লীগের ২-৩ জন কর্মী কিছু বাচ্চাকে নিয়ে এই কার্যালয়টি খোলে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।’
-20260222171404.webp)

