মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-মাওয়া টোলপ্লাজাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররকৃত মো. সুমন আকন (৪৬) মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-মাওয়া টোলপ্লাজাগামী সড়কে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সুমন আকনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন