× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪৪ পিএম

মুন্সীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকার কুবের ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শরীয়তপুর জেলার রাবেয়া (৫৫), মুন্সীগঞ্জ সদর উপজেলার রোমান বেপারি (২২) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সিএনজি চালক জালাল হোসেন (৪০)।

জানা যায়, সিএনজিটি অটোরিকশাটি নিমতলা থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

পরে তাদের তাৎক্ষণিকভাবে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!