× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৪২ পিএম

ইতালিতে প্রবাসী বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই প্রবাসী সহোদর ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ইতালিতে ঘটে গেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। দেশটির লেচে শহরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই নয়ন শেখ। এ ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিহত নয়ন শেখ (২১) ও অভিযুক্ত হুমায়ুন শেখ (২৭) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেচে শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন শেখ ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যার বিষয়টি স্বীকার করেন। মোবাইল ফোনের পর্দায় প্রিয়জনের নিথর দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দ্রুতই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ইতালির আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। স্বজনদের আহাজারিতে টঙ্গীবাড়ীর সোনারং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে জানা গেছে। তিনি আরও জানান, নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!