× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:৪৭ এএম

সমাজ-রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করাই গণমাধ্যমের কাজ: তথ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:৪৭ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন

সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করাই গণমাধ্যমের মূল কাজ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই প্রশ্ন তোলার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী—কেউই ঊর্ধ্বে নন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভাসমান সাংবাদিকতা ও ব্ল্যাকমেইলের অপতৎপরতার কারণে পেশাদার সাংবাদিকতা হুমকির মুখে পড়ছে। যখন কেউ গণমাধ্যমকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তখন প্রকৃত সাংবাদিকরা সংকটে পড়েন।’

তিনি আরও বলেন, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটি বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

রূপালী বাংলাদেশ

Link copied!