শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এটি কোনো অজুহাত রাখে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে সহমর্মিতা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। অন্যায় হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করে। সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং তার মত প্রকাশের এই স্বাধীনতাকে রাষ্ট্র যথাযথ সম্মান করে। মতভেদ কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন