× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:১১ পিএম

মাজার ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজারে ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাজারের খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে মুঘল আমলের শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারে ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো এক সময়ে কারা এ কাজ করেছে, তা বলা যাচ্ছে না।’

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, ‘আমি প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জেনেছি, মুঘল সম্রাটের আমলে এই মাজার প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘মাজার ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনায় খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Link copied!