× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:২৬ পিএম

ময়মনসিংহে গাড়ির চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বদরুজ্জামান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও চার জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বদরুজ্জামান জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার টেংরাটিলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় এক নারীসহ চার জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান, ‘নিহত বদরুজ্জামানের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Link copied!