× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০২ পিএম

খালেদা জিয়া জনগণের কাছে ঋণী নন, জনগণই তার কাছে চিরঋণী : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০২ পিএম

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: রূপালী বাংলাদেশ

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া জনগণের কাছে ঋণী নন, বরং এই দেশের জনগণই বেগম খালেদা জিয়ার কাছে চিরঋণী। সেই ঋণ কোনোদিনই পরিশোধ করা জনগণের পক্ষে সম্ভব হবে না। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে গণতন্ত্র আলোর মুখ দেখত না, জনগণ চিরদিনের জন্য অধিকারবঞ্চিত থাকত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে যেত, বাংলাদেশ সিকিমে পরিণত হতো।

বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ প্রসঙ্গে তারেক রহমানের করা একটি বক্তব্যের প্রেক্ষিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অসম্ভবকে সম্ভব করার রাজনীতির যাদুকর ছিলেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধু থেকে জনগণের ভালোবাসার জোয়ারে ভেসে তিনি ‘দেশনেত্রী’, ‘স্ট্যাচু অব লিবার্টি’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হন। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনবার এবং দুইবারের বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি জনকল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সফল নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী এবং জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও সাফল্যের এক মহাকাব্য। 

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন এক জীবন্ত প্রতীক। কারাগার, নির্যাতন ও অসুস্থতা—কোনোকিছুই তাকে জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপস করাতে পারেনি। মৃত্যুর পরও তিনি আমাদের সাহস, শক্তি, প্রেরণা ও দেশপ্রেমের বাতিঘর হয়ে থাকবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ আমরা শোকাহত, কিন্তু ভেঙে পড়ার সময় নয়। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। দেশনেত্রীর অসমাপ্ত কাজ শেষ করতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’

দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন: হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন কবির, তাজিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ এখলাস উদ্দিন, বদরুল আহসান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, শ্রমিক দলের সভাপতি আবদুল গনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুসহ প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!