ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নান্দাইলে শতাধিক ইমামকে শীতের শাল বিতরণ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০৮ এএম
নান্দাইলে শতাধিক ইমামের মাঝে শীতের শাল বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে শতাধিক ইমামের মধ্যে শীতের শাল বিতরণ করেছে মানবিক প্রতিষ্ঠান মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে রাহিমা আক্তার জেনারেল হসপিটালের অফিস কক্ষে শাল বিতরণ করা হয়।

ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে ও মুফতি তারিক জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মিজবাহ উদ্দিন মাস্টার, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাহমুদ হোসেন মাহমুদ, হাবিবুর রহমান হাবিব মাস্টার।

আলহাজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, ‘শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে ইমামদের মাঝে শীতের শাল বিতরণ করা হয়েছে। আজ ১০০ ইমামের মাঝে শীতের শাল বিতরণ করেছি।’

তিনি বলেন, ‘মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’