× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:২৮ পিএম

ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই বন্ধুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের জিলাস্কুল হোস্টেল মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), যিনি পেশায় মাছ বিক্রেতা এবং অপরজন রাকিব মিয়া। তবে রাকিবের পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পিছনে ল্যাম্পপোস্ট চুরি করতে গেলে রাকিব সেখানে উঠে কাটার সময় বৈদ্যুতিক তারের সাথে লেগে ঝলসে যান। হৃদয় এটি দেখে তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই রাকিব মারা যান এবং গুরুতর আহত হন হৃদয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

এসআই নজরুল ইসলাম বলেন, যুবকদের হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। তবে নিহতদের স্বজনরা মরদেহ নিতে গিয়ে চিৎকার-চেঁচামেচি করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!