ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৪ জানুয়ারি) আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে রেললাইনের পার্শ্ববর্তী ৩ কিলোমিটার রাস্তা মেরামত করেছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রশিক্ষক শহিদুল ইসলাম ও প্রশিক্ষক সুমাইয়া সুলতানা মেরামত কার্যক্রমে পরিদর্শন ও তত্ত্বাবধান করেন।
স্বেচ্ছাশ্রম কার্যক্রমে অংশ নেন: মো. ফেরদৌস, দলনেত্রী বেবি নাজনীন, ওয়ার্ড দলনেতা সামছুজ্জামান আরিফ, ভিডিপি সদস্য বাদশা মিয়া, মাহবুব আলম, রহমত উল্লাহ রাফি, আশিক মিয়া, সোহেল মিয়া, মো. মোস্তাকিম আহমেদ, মোকসেদুল মমিন, আমানুল্লাহ মিঠুন, শহিদুল ইসলাম ও খায়রুল ইসলাম আবির প্রমুখ।
ওয়ার্ড দলনেতা সামছুজ্জামান আরিফ জানান, গজন্দর গ্রামের ৩০০ থেকে ৪০০ মানুষের দৈনন্দিন চলাচলের জন্য উক্ত রাস্তাটি একমাত্র যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে ভগ্নদশায় থাকায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছিল। এ প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মনোভাব থেকে আনসার ও ভিডিপি সদস্যরা সম্মিলিতভাবে রাস্তাটি মেরামত করেছেন।
এ সময় এলাকাবাসী আনসার ও ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


