× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:১৪ এএম

গাড়ি চুরির পর রং করে পার্টস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:১৪ এএম

চোর চক্র। ছবি : রূপালী বাংলাদেশ

চোর চক্র। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন জেলার গৌরীপুর উপজেলার মৃত আক্কাস আলীর ছেলে রকিবুল ইসলাম (৩৪), আনারুল ইসলাম (৩৪), মৃত তমিজ উদ্দিনের ছেলে মাসুদ (৩০) এবং মৃত আব্দুস সালামের ছেলে মাসুদ (২৬)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, জব্দ করা পিকআপটি চট্টগ্রাম থেকে চুরি করে গৌরীপুরে বিক্রি করার জন্য আনা হয়েছিল।

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি চুরি করে আসছিল। চুরি করা এসব গাড়ি তারা রং করে এবং পার্টস খুলে বিক্রি করত।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!