ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ত্রিশাল থেকে বিজয়ী ডা. লিটনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৯৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোট জামায়াতের প্রার্থী আসাদুজ্জামান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫,১৫১ ভোট। বিপুল ভোটে নির্বাচিত ডা. মাহবুবুর রহমান লিটনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা।

এ পর্যন্ত ত্রিশাল আসন থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পাননি। এবার ত্রিশাল আসন থেকে নির্বাচিত ডা. মাহবুবুর রহমান লিটন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলে জানান ত্রিশালবাসী।

ডা. মাহবুবুর রহমান লিটন মন্ত্রী বাস্তবায়ন পরিষদের সভাপতি ফারুক আহমেদ জানান, তিনি একজন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি। তাকে স্বাস্থ্য অথবা শিক্ষা মন্ত্রী করার জন্য আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।