× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:৫৬ পিএম

ডেঙ্গু প্রতিরোধে প্রথম সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা এমপির

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে একজন সংসদ সদস্য হিসেবে সরকারিভাবে প্রাপ্ত প্রথম সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

আমরা বিশ্বাস করি, যেকোনো কাজ আগাম প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যায়। এ কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বর্তমান সরকার প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য একজন সংসদ সদস্য হিসেবে সরকারি ভাবে প্রাপ্ত আমার প্রথম সম্মানী ভাতাটি বরাদ্দ করছি। যথাসময়ে তা জেলা প্রশাসকের কাছে পৌঁছে যাবে।

সংসদ সদস্য আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম মানুষ পর্যবেক্ষণ করছে, যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমরা তার ভালো কাজগুলো এগিয়ে নিতে বদ্ধপরিকর।

ডেঙ্গু প্রতিরোধ বা মশক নিধন কার্যক্রম যেন লোক দেখানো না হয়, বরং বাস্তবে সফল হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে মশক নিধনে যদি আরও ভালো মানের কোনো ওষুধ পাওয়া যায়, তা সংগ্রহে উদ্যোগ নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, নবাগত পুলিশ সুপার মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ইতোমধ্যে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চলতি মৌসুমজুড়ে সপ্তাহের প্রতি শনিবার নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে। নগরবাসীর মধ্যে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা একান্ত কাম্য।

রূপালী বাংলাদেশ

Link copied!