ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে ৬৭ রোগী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১২:২৩ পিএম
হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে হাম রোগীরা। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হলো।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৬৭ জন শিশু ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে।

গত ২৪ মার্চ কিশোরগঞ্জ থেকে চার মাস বয়সী শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার রাতে শিশুটি মারা যায়। শিশুটির হাম ছাড়াও হৃদযন্ত্রের বিকলতাসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে ৩ এপ্রিল শুক্রবার পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ৬ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাম সংক্রমণরোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।