× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫৯ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫৯ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) সকালে হাসপাতালটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু।

তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে ২০৫ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩২ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৬ শিশুর।

জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ জানান, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে যা আক্রান্ত আছে, সেটা ততটা বেশি নয়। হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। 

Link copied!