× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার হামেদ আলীর ছেলে।

তারাকান্দা থানার ওসি তানবীর আহমেদ বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম হোসেন সকাল ৭টায় নিজ গ্রামের রাংসা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। সাদ্দাম হোসেন কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশী ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ওসি তানবীর আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। তাহলেই বজ্রপাতে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব।’

Link copied!