× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:১১ এএম

পানির গভীরতা মাপতে গিয়ে কর্মী নিখোঁজ, তিন দিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:১১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আব্দুল হালিম (৫৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে সোমবার সকালে নদে পানির গভীরতা মাপতে গিয়ে তিনি নিখোঁজ হন।

আব্দুল হালিম ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাউবোতে মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত সোমবার সকাল ৭টার দিকে আব্দুল হালিম বাড়ির পাশে কংস নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন।

পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার থেকে মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়েও কোনো সন্ধান মেলেনি।

পরে বুধবার বিকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভেসে ওঠে।

স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলপুর ফায়ার স্টেশন ইনচার্জ লুৎফর রহমান বলেন, “বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা এলাকায় মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখে খবর দিলে আমরা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।”

রূপালী বাংলাদেশ

Link copied!